অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে, চট্টগ্রামে আইন শৃঙ্খলা মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রী
জাবের আলী, চট্টগ্রাম থেকে -
গতকাল ২৩/০৯/২০২৬ইং রোজ বুধবার বিকালে চট্টগ্রামের সার্কিট হাউজে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি চট্টগ্রামের সকল প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক এক বিশেষ মত বিনিময় সভা করেছেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভায় প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকল প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভা শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিংয়ে বলেন- চট্টগ্রামের আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য আজ আমাদের এই বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধার,মাদক নির্মূল, পাহাড় কাটা বন্ধ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করার বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন - অবৈধ অস্ত্র সমাজ এবং দেশের জন্য ক্ষতিকর। অবৈধ অস্ত্র উদ্ধার করে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার বদ্ধ পরিকর।
মাদক দ্রব্য যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের সাথে অবৈধ অস্ত্র সহ সকল প্রকার অপরাধ সম্পৃক্ত। মাদক মুক্ত দেশ গড়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে।
কিছু স্বার্থান্বেষী খারাপ মানুষ পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এবং অবৈধ ভাবে বালু উত্তোলন করে দেশ ও জনগনের ক্ষতি করছে। এই ধরনের অপরাধ কঠোর হাতে দমন করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত