রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

কবিতা পাঠের আসর ও মরণোত্তর সম্মাননা প্রদান

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬



মানিকগঞ্জে মুহাম্মদ আসাদ স্মরণে মাসিক কবিতা পাঠের আসর ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি।

” কীর্তিমান মানুষ চলে যান, কিন্তু তাঁর কর্ম ও সৃষ্টি থেকে যায় প্রজন্মের পর প্রজন্ম ” উক্তিটি সামনে রেখে ১৯ সেপ্টেম্বর শনিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর সৈয়দা আয়েশা হক কালচারাল এন্ড লাইব্রেরীতে আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের আয়োজনে মানিকগঞ্জের কৃতি সন্তান, শিক্ষক, সাহিত্যিক, বিশিষ্ট সাংবাদিক, ইতিহাস গবেষক ও নজরুল প্রমিলা পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মুহাম্মদ আসাদ স্মরণে কবিতা পাঠের আসর ও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের সভাপতি মোঃ হাবিব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের উপদেষ্টা পরিষদের সদস্য আল মোজাহিদ, অধ্যাপক আবুল ইসলাম শিকদার, আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের সভাপতি মোঃ হাবিব উদ্দিন, সহ-সভাপতি অধ্যাপক মোঃ মনোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ আইয়ুব বিশ্বাস, সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান আলীনুর, সাধারণ সম্পাদক কাইয়ূম শাহজী, সহসধারণ সম্পাদক অধ্যাপক আনিসুর রহমান, সাহিত্য সম্পাদক মোঃ মাসুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল ওয়ারেশ পাশা পলাশ, সহসাংগঠনিক সম্পাদক মোঃ মঈন বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক খন্দকার সিরাজুম মনির চঞ্চল,
সহসাংস্কৃতিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সহপ্রচার সম্পাদক দেওয়ান মিজানুর রহমান, শিল্প ও সাহিত্য গবেষণা সম্পাদক এস.এম . রাব্বি, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসি, সহমহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না রাণী সিংহ, সদস্য মীর মোঃ মঞ্জুর হোসেন চিশতী, মোঃ শামছুল হক সূর্য, মোঃ মেছের আলী নান্নু ও মোঃ শাসুল আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা জাসাস আহ্বায়ক কমিটির নিবার্হী সদস্য মোঃ শামীম বিশ্বাস, কন্ঠশিল্পী সাহানাজ পলি, সাংবাদিক আব্দুল মতিনসহ সর্বস্তরের জনগণ।
জানা গেছে, ২০২১ সালে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামে সবুজ মনোরম শ্যামল প্রান্তে প্রকৃতির ঐতিহ্যে লালিত কালীগঙ্গা নদীর পাড়ে আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. সাঈদা হোসাইনী মামুন। তিনি একজন ক্রিয়েটিভ ও ইন্টেলিজেন্ট এবং হিউম্যান সার্ভিস পন্থী। বর্তমানে প্রতিষ্ঠানটি সাহিত্য সংস্কৃতির কল্যাণে পবিত্র ঠিকানা হিসেবে দাঁড়িয়েছেন। প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ হাবিব উদ্দিনের নিরলস চেষ্টা, অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী চিন্তায় “আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘ ”
সৌন্দর্যমন্ডিত সাংস্কৃতিক প্রতিশ্রুতির উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর এ অবদান প্রশংসনীয় ও অনুকরণীয়।
অনন্য এঅনুষ্ঠান মানবিকতা ও নন্দনচেতনার সাহিত্য সংস্কৃতির মানবিক ভিত্তির উপর দাঁড়িয়েছেন। যার্ণতীর্থে পরিণত হয়েছে। এঁর মূল কারণ হচ্ছে এটা সর্বগুণীজনদের অমূল্য মিলন মেলা। এটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান।
মুহাম্মদ আসাদ স্মরণে বক্তরা বলেন, মুহাম্মদ আসাদ একজন ধৈর্যশীল, ধর্মভীরু,
প্রখরবুদ্ধিদীপ্ত , তীক্ষ্ণধীশক্তিসম্পন্ন, শান্তিপ্রিয়
সৃজনশীল ব্যক্তি ছিলেন। হিংসা, অহংকার ও পরনিন্দা বিসর্জন দিয়ে তিনি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিপন্নপ্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে একটুও কার্পণ্য করেন নাই। এটাই ছিল তাঁর জীবনের সৃজনশীল উপকরণ। তিনি মানিকগঞ্জ পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের জয়নগর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি শান্তি প্রিয় ব্যক্তি ছিলেন ছিলেন। তাঁর স্মৃতি বিজড়িত তথ্য জাগ্রত করা নতুন প্রজন্মের জন্য আশীর্বাদ। উল্লেখ্য, আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের পক্ষ্য থেকে ‌দুইছেলের হাতে মরণোত্তর সম্মাননা তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews