বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সোনালী ব্যাংক সিবিএ (বি-৬৬৪)-এর সভাপতি জাকির ও সম্পাদক সিরাজ, কেন্দ্রীয় কমিটির স্বীকৃতি ইউপি সদস্যের নেতৃত্বে  চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা! হাটহাজারীতে ভয়াবহ আগুনে পুড়ল ৫ পরিবারের স্বপ্নের ঘর! পাবনায় মৃত ও আহত সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক অনুদানের চেক প্রদান পাবনায় নিখোঁজের সাতদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার শক্তিশালী স্থানীয় সরকার ও  ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৬ বছরের কিশোরের বিরুদ্ধে মামলা কোমলমতি কচিকাঁচাদের মুখে হাসি ফোটালেন মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুল  ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কক্সবাজারে গুঁড়িয়ে  দেওয়া হলো মানবপাচারকারীদের ২০ আস্তানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬



কক্সবাজারে যৌথ বাহিনীর  বিশাল অ্যাকশন:  গুঁড়িয়ে  দেওয়া হলো মানবপাচারকারীদের ২০ আস্তানা,

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে মানব পাচারবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে মানব পাচারকারীদের ২০টি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ ও বিজিবি। এ সময় পাচারের উদ্দেশ্যে অপহৃত ১৬ বছরের এক কিশোরকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: সাইফুল ইসলাম।

তিনি জানান, শনিবার (১২ সেপ্টেম্বর) চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন থেকে শাহরিয়া নোমান নাঈম (১৬) নামের এক কিশোরকে পাচারের উদ্দেশ্যে ফুসলিয়ে অপহরণ করা হয়। পরে তাকে টেকনাফের রাজারছড়া এলাকায় নিয়ে একটি মানব পাচারকারীর আস্তানায় আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশের একটি দল রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোরটিকে উদ্ধার করে। এ সময় তৌহিদুল আলম (২২) ও আবু ছাদেক (২৫) নামে দুই মানব পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজারছড়া ও সংলগ্ন পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের বেশ কয়েকটি আস্তানার অবস্থান শনাক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশ ও টেকনাফ ২ বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মানব পাচারকারীদের ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, ‘আবারও মানব পাচারকারীরা সক্রিয় হয়ে উঠছে। এর অংশ হিসেবে আমরা যৌথ অভিযানে দুই দালাল গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় এক অপহৃত কিশোরকেও উদ্ধার করেছি। এ অপরাধ রোধে আমরা সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন  টেকনাফ  মডেল  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews