বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই-এটিএম কামরুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন ফেনীতে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হাটহাজারীতে ডেভিড ইমনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি,৭ সহযোগী গ্রেফতার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ কক্সবাজারে ফিফার অর্থায়নে নির্মিত হচ্ছে বাফুফের আর্ন্তজাতিক মানের টেকনিক্যাল সেন্টার, জৈন্তাপুরে বাংলা কিউআর বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময়

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬



সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০

আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক মামলায় ৪ জন, পরোয়ানাভুক্ত ৭ জন, মাদকসেবী ১৮ জন এবং ১৫১ ধারায় ১ জনসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে মাদক মামলায় আবু সাঈদ (২৮), আব্দুল কাদির (৪১), আছিয়া (৫৫) ও কাউসার (৪০)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মোফাজ্জল মিয়া, নুর হোসেন, রুহুল আমিন, সুলতান মিয়া, সাব্বির হোসেন (১৯), আলামিন ও মোহাম্মদ আলী।
অভিযানে মাদকসেবনের অভিযোগে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সোনারগাঁ ছাড়াও কুমিল্লা, বরিশাল, শরীয়তপুর ও নোয়াখালীসহ বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন।
এদিকে, ১৫১ ধারায় মোঃ আরাফাত (১৯) নামে একজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews