মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধা সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও সরঞ্জাম জব্দ ৭ দিন পর খোলা হলো মাজারের দান বক্স গৌরনদীতে নিষিদ্ধ আওয়ামীলীগের ৭জন গ্রেপ্তার চাটখিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ! শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক গোবিন্দগঞ্জে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়,মাদ্রাসাশিক্ষক আটক আমের খোসা থেকে চা তৈরি, বর্জ্য থেকে সম্ভাবনার নতুন দিগন্ত ঘোড়াঘাটে মিথ্যা জিডির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবি গ্রামবাসীদের!

৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬



  • ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

– এমদাদুল হক।

ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
রাজধানীর মিরপুরে অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জাহাঙ্গীর আলম (৫০) ও ২। নেছার রহমান (২৪)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০:৪০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন ৬০ ফিট রোডের বারেক মোল্লার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জাহাঙ্গীর আলম ও নেছার রহমান নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews