সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি! সাতক্ষীরার কালিগঞ্জে স্বেচ্ছাসেবকদলের অসুস্থ নেতা কাজী শরিফুলের শর্য্যাপাশে বিএনপি’র নেতৃবৃন্দ সীমান্তবর্তী ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি তামাক নিয়ন্ত্রণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্য সতর্কবার্তা চালুর আহ্বান

কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা,

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬



কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা,

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজার

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পুলিশ সদস্যের বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ও ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
০৭ সেপ্টেম্বর সোমবার ভোর ৬টায় বিশেষ সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের উত্তর হাজী পাড়া এলাকায় কক্সবাজার কোর্ট পুলিশে (আদালত পুলিশ) কর্মরত এসআই শহীদুল্লাহ (শহীদ) এর মালিকানাধীন বাড়ীতে অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার। অভিযানে বাসায় লুকিয়ে রাখা ৯০ হাজার পিস ইয়াবা ও ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। এ সময় আশিক মোমেন মেহেদী (২৩), তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩) এবং সহযোগী সায়মন সরোয়ার (১৬) কে আটক করা হয়। তারা মূলত টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে নিশ্চত করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা সহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
এ বিষয়ে ডিএনসি কক্সবাজারের উপ-পরিচালক সোমেন মন্ডল জানিয়েছে, তিনজনকে আটক করা হয়েছে এদের বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে আর যার মালিকানাধীন বাড়ী ওই বাড়িটিতে মাদক ব্যবসার আড়ালে বাড়ীর মালিকের কোনো প্রত্যক্ষ ভূমিকা বা যোগসাজশ রয়েছে কিনা, তা পুঙ্খানু পুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন, মাদকদ্রব্য অধিদপ্তরের উপ পরিচালক সোমেন মন্ডল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews