
লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক্যাসিনো জুয়ার আসর””প্রশাসনের নিরব ভুমিকা
কাজী জালাল
কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানাধীন কদমতলী আউলিয়ার নিজবাড়িতে দির্ঘ্যদিন যাবত চলছে রমরমাট ক্যাসিনো জুয়া ও মাদক ব্যবসা।তথ্যসুত্রে জানা যায়,আউলিয়া গং দির্ঘ্যদিন যাবত নিজবাড়িতে এ আইনত দন্ডনীয় ব্যবসা চালিয়ে যাচ্ছে, বর্তমানে একটি অসাধু চক্রকে হাত কর এ ব্যবসা পরিচালনা করছে।

বিশেষ সুত্রে জানা যায়,বিভিন্ন এলাকা থেকে লোভনীয় অফারের মাধেমে লোক সংগ্রহ করা হয়।এদের খপ্পরে পরে নিঃস্ব হচ্ছে উচ্চবিত্ত থেকে মধ্যবিওরা,বাড়ছে পারিবারিক কলহ,এমনকি ভাংছে সংসার পর্যন্ত।প্রতি দিন দুপুর থেকে এ আসরে চলে মাদকের কেনাবেচা,যার ফলে ধ্বংস হচ্ছে যুব সমাজ,বাড়ছে পারিবারিক অশান্তি সহ সামাজিক অসংগতি।ভুক্তভোগিরা সর্বশান্ত হলেও জুয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আউলিয়া গংয়েরা।আর এ কাজে সহযোগিতা করছে এক শ্রেনির প্রভাবশালীরা।অথচ আইনত দন্ডনীয় আপরাধ হলেও এরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে,এসব আসরে আওয়ামী লীগের দোসর,তালিকা ভুক্ত সন্ত্রাসী থেকে শুরু করে ছিনতাইকারী ও রয়েছে।উক্ত বিষয়ে অফিসার ইনচার্জ দাউদকান্দি মডেল থানায় একাধিক বার অবগত করা হলেও আশানুরুপ ব্যবস্থা নিতে দেখা যায়নি।