
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
গোলাম কিবরিয়া,বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলার ১১ নং দাসপাড়া ইউনিয়নের বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় মো. নাসির উদ্দিন সিকদার নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হুমকি ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. নাসির উদ্দিন সিকদার।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নাসির উদ্দিন সিকদার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্র তাকে নানাভাবে হয়রানি করে আসছে। তাদের সঙ্গে তার জমি সংক্রান্ত পূর্ব শত্রুতা রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় তার নিজ দোকানের সামনে দাঁড়িয়ে অভিযুক্তরা তার কাছে চাঁদার টাকা দাবি করেন।
সংবাদ সম্মেলনে নাসির উদ্দীন আরো বলেন দাসপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত্যু আলী আকনের ছেলে মো. বেল্লাল হোসেন ও মৃত্যু মনু আকনের ছেলে মো. রেজাউল আকন তার কাছে চাঁদা দাবি করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, ঘটনার দিন সকালে অভিযুক্তরা তার দোকানের সামনে এসে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখান। এ সময় তারা বলেন, তুই ব্যবসা করে ভালো আছিস, এখন আমাদের টাকা দে। পরবর্তীতে চাঁদা না দিলে তাকে ব্যবসা করতে দেওয়া হবে না এবং বড় ধরনের ক্ষতির হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন ওই ব্যবসায়ী ও তার পরিবার। তিনি অবিলম্বে এই ভূমিদস্যু ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
অভিযোগ অস্বীকার করে বেল্লাল হোসেন এবং রেজাউল আকন বলেন এ অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও ভিক্তিহীন।