রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬




সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি।।

সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বহিষ্কৃত নেতাদের সাথে দহরম মহরম করে দলীয় কার্যক্রম পরিচালনা করার অভিযোগে কালিগঞ্জ উপজেলার ৯ নম্বর মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপির কর্মকর্তারা। ৫ সেপ্টেম্বর জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত প্রেরিত কারণ দর্শনের নোটিশ সূত্রে জানা যায় ৯ নম্বর মথুরেশ পুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু দলীয় আইনশৃঙ্খলা ভঙ্গ করে বহিষ্কৃত নেতাদের সাথে বিরোধী ও কার্যক্রমে অংশগ্রহণ করায় যা দলীয় নীতি,আদর্শ এবং সাংগঠনিক শিষ্টাচারের পরিপন্থী।এমন এহেন কাজ আর কখনো কেউ যেন না করতে পারে সে জন্য শেখ নাজমুল ইসলাম বাবুকে আগামী ৭ সেপ্টেম্বর বিকাল তিনটার মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত জবাবসহ জেলা বিএনপি’র কার্যালয়ে স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews