সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি।।
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বহিষ্কৃত নেতাদের সাথে দহরম মহরম করে দলীয় কার্যক্রম পরিচালনা করার অভিযোগে কালিগঞ্জ উপজেলার ৯ নম্বর মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপির কর্মকর্তারা। ৫ সেপ্টেম্বর জেলা বিএনপি'র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত প্রেরিত কারণ দর্শনের নোটিশ সূত্রে জানা যায় ৯ নম্বর মথুরেশ পুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু দলীয় আইনশৃঙ্খলা ভঙ্গ করে বহিষ্কৃত নেতাদের সাথে বিরোধী ও কার্যক্রমে অংশগ্রহণ করায় যা দলীয় নীতি,আদর্শ এবং সাংগঠনিক শিষ্টাচারের পরিপন্থী।এমন এহেন কাজ আর কখনো কেউ যেন না করতে পারে সে জন্য শেখ নাজমুল ইসলাম বাবুকে আগামী ৭ সেপ্টেম্বর বিকাল তিনটার মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত জবাবসহ জেলা বিএনপি'র কার্যালয়ে স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত