বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ!

  • প্রকাশিত: বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬



অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এর বাবুবাজার ব্রিজ ও বাদামতলী মোড় এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ
মো. লুৎফর রহমান (খাজা শাহ্) 
গত ২৫ আগস্ট সকাল ১১টায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশিনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানের নেতৃত্বে ট্রাফিক লালবাগ বিভাগের কোতয়ালী ট্রাফিক জোন এলাকায় ঢাকা বাবুবাজার ব্রীজের নীচে বিভিন্ন ব্লকে কভারভ্যান, ট্রাক, পিকআপ, পার্কিং এবং লোডিং আনলোডিং সহ ভাতের হোটেল, বিভিন্ন দোকান, ট্রান্সপোর্ট এজেন্সী, রিকসা ভ্যান, মেরামত কারখানা স্থাপনাসহ বিশৃংঙ্খলা অবস্থা দেখতে পান। এসব বিশৃংঙ্খলার ফলে মূল রাস্তায় প্রতিবন্ধকতা যানজটের মাধ্যমে জনদূর্ভোগ সৃষ্টি হয়। উক্ত পার্কিং ব্লকগুলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক ইতোমধ্যেই দরপত্রের মাধ্যমে ইজারা প্রদান করা হয়েছে বলে জানা যায়।
বিষয়টি অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) তাৎক্ষনিকভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালামকে মোবাইল ফোনে অবহিত করলে তিনি বিষয়টির জনগুরুত্ব অনুধাবন পূর্বক বাবুবাজার ব্রীজের নিচে প্রদত্ত ইজারা বাতিল করবেন বলে জানান। অতঃপর তাৎক্ষনিকভাবে মোঃ রেজাউল করিম, প্রধান সম্পত্তি কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিযুক্ত ইজারাদারের পার্কিং ইজারা/খাস আদায়ের কার্যক্রম স্থগিত তথা ইজারা বাতিল করেন। পরবর্তীতে জনাব মোঃ মফিজুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক লালবাগ বিভাগ, ডিএমপি, ঢাকা এর নেতৃত্বে বাবুবাজার ব্রীজের নিচে ব্লকগুলির পার্কিং মুক্ত করেন। উক্ত সময় আরো উপস্থিত ছিলেন, জনাব এহসানুল কামরান তানভীর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক লালবাগ বিভাগ, এবং জনাব এ,কে,এম মঞ্জুরুল আলম, সহকারী পুলিশ কমিশনার, কোতয়ালী ট্রাফিক জোন, ট্রাফিক লালবাগ বিভাগ, ডিএমপি, ঢাকাসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন। এতে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীগণ স্বস্তি প্রকাশ করেন। পুলিশ বাহিনীর এরূপ তৎপরতায় স্থানীয় সাধারণ জনসাধারণ ও ব্যবসায়ীবৃন্দ পুলিশের প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews