বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

খোকসা উপজেলা-এর ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন খালিদ বিন মনসুর

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

খোকসা প্রশাসনে নতুন নেতৃত্বের আবির্ভাব: ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন খালিদ বিন মনসুর

শেখ মোঃ আকরাম হোসেন, খোকসা, কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসা উপজেলা-এর প্রশাসনিক কাঠামোয় নতুন গতিশীলতার সূচনা ঘটিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খালিদ বিন মনসুর। মঙ্গলবার (১১ আগস্ট, ২০২৬) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে যোগদানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর এই যোগদানের মধ্য দিয়ে খোকসা উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন দিকনির্দেশনা ও দৃঢ় নেতৃত্বের প্রত্যাশা সৃষ্টি হয়েছে।

৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের মেধাবী ও কর্মদক্ষ কর্মকর্তা হিসেবে খালিদ বিন মনসুর ইতোমধ্যে প্রশাসনিক অঙ্গনে একটি সুদৃঢ় অবস্থান গড়ে তুলেছেন। পূর্বে তিনি নবীনগর উপজেলা-এ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে সততা, শৃঙ্খলা ও কঠোর প্রশাসনিক প্রয়োগের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

জনকল্যাণমুখী উদ্যোগ ও দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য তিনি সেখানকার সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেন। খোকসায় তাঁর আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং খোকসা স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন ও নতুন বার্তা দেন।

স্থানীয় সচেতন মহল মনে করছে, তাঁর দূরদর্শী নেতৃত্ব, নীতিনিষ্ঠ প্রশাসনিক মনোভাব এবং জবাবদিহিমূলক কার্যক্রম খোকসা উপজেলার সার্বিক উন্নয়নকে আরও বেগবান করবে।

বিশেষ করে সুশাসন প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ এবং জনসেবার মানোন্নয়নে তাঁর দৃঢ় অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও খালিদ বিন মনসুর সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে বলেন, জনস্বার্থই হবে আমার প্রশাসনিক কার্যক্রমের মূল ভিত্তি।” তিনি আরও জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক প্রশাসন নিশ্চিত করে খোকসা উপজেলার উন্নয়ন কার্যক্রমকে একটি টেকসই ও আধুনিক কাঠামোর মধ্যে নিয়ে আসাই তাঁর প্রধান লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews