সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ :
অটোরিকশা ও ইজি বাইক মালিক-চালকদের অধিকার রক্ষায় কনফেডারেশনের সংবাদ সম্মেলন চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযান অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক – ৩ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে স্বপ্নের যাত্রার মতবিনিময় বালু ও মাটি উত্তলোন! ৩টি বিদ্যুতের খুঁটি নদীতে বিলিন উত্তাল পদ্মায় খেয়া নৌকায় যাত্রী পারাপার ॥ দুর্ঘটনার আশঙ্কা সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শেরপুরে নানা কর্মসূচি মেঘনায় অতিরিক্ত বিদ্যুৎ বিল ও অনিয়মিত সরবরাহের প্রতিবাদে বিক্ষোভ ভারী যানবাহনে নির্মাণাধীন রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনভোগান্তি চরমে

অটোরিকশা ও ইজি বাইক মালিক-চালকদের অধিকার রক্ষায় কনফেডারেশনের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
0-0x0-0-0#

অটোরিকশা ও ইজি বাইক মালিক-চালকদের অধিকার রক্ষায় কনফেডারেশনের সংবাদ সম্মেলন

নিজেস্ব প্রতিনিধি, ​ঢাকা:

সারা দেশে ১ কোটি অটোরিকশা ও ইজি বাইক মালিক ও চালকদের অধিকার রক্ষা এবং আইনি সুরক্ষা নিশ্চিতে যৌথ সংবাদ সম্মেলন করেছে ‘বাংলাদেশ ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ ও ইজিবাইক সার্ভিস লিমিটেড’ এবং এর অন্তর্ভুক্ত সহযোগী প্রতিষ্ঠানসমূহ।
​সংবাদ সম্মেলনে জানানো হয়, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের প্রদত্ত রায় অনুযায়ী তিন ও চার চাকার ব্যাটারিচালিত রিকশা, ইজি বাইক এবং অটোরিকশার লাইসেন্স প্রদান ও চলাচলের আইনি বাধ্যবাধকতা রয়েছে। উক্ত নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে অটোরিকশা ও ইজি বাইকের নিবন্ধনের কার্যক্রম চলমান রয়েছে।
​সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়:
​শ্রমিকদের অনুদান ও চার্জ নির্ধারণ: সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতি মালিক ও শ্রমিককে ৮০০০ টাকা করে টোকেন ও জিপিএস ট্র্যাকার সুবিধা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। ২০২৬-২০২৭ সালের বাজেটে প্রতি গাড়ির জন্য বার্ষিক ৮০০০ টাকা চার্জ ধরা হলে সরকার বছরে বিশাল রাজস্ব অর্জনের সুযোগ পাবে।
​ট্রাফিক নিয়ন্ত্রণে ভূমিকা: দেশের ট্রাফিক সুশৃঙ্খল রাখতে চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং চালকদের জাতীয় ড্রাইভিং আইডি কার্ড নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
​নিরাপত্তা ও তদারকি: গাড়িতে জিপিএস ট্র্যাকার ও কিউআর কোড ট্র্যাকিং চালুর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা এবং চুরি হওয়া যানবাহন উদ্ধার সহজতর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
​সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম জানান, সরকারি নীতিমালা মেনে চালক ও মালিকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা এবং সড়ক পরিবহন খাতকে সুশৃঙ্খল করাই তাদের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট সকল সরকারি বিভাগ ও ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের এতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews