অটোরিকশা ও ইজি বাইক মালিক-চালকদের অধিকার রক্ষায় কনফেডারেশনের সংবাদ সম্মেলন
নিজেস্ব প্রতিনিধি, ঢাকা:
সারা দেশে ১ কোটি অটোরিকশা ও ইজি বাইক মালিক ও চালকদের অধিকার রক্ষা এবং আইনি সুরক্ষা নিশ্চিতে যৌথ সংবাদ সম্মেলন করেছে ‘বাংলাদেশ ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ ও ইজিবাইক সার্ভিস লিমিটেড’ এবং এর অন্তর্ভুক্ত সহযোগী প্রতিষ্ঠানসমূহ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের প্রদত্ত রায় অনুযায়ী তিন ও চার চাকার ব্যাটারিচালিত রিকশা, ইজি বাইক এবং অটোরিকশার লাইসেন্স প্রদান ও চলাচলের আইনি বাধ্যবাধকতা রয়েছে। উক্ত নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে অটোরিকশা ও ইজি বাইকের নিবন্ধনের কার্যক্রম চলমান রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়:
শ্রমিকদের অনুদান ও চার্জ নির্ধারণ: সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতি মালিক ও শ্রমিককে ৮০০০ টাকা করে টোকেন ও জিপিএস ট্র্যাকার সুবিধা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। ২০২৬-২০২৭ সালের বাজেটে প্রতি গাড়ির জন্য বার্ষিক ৮০০০ টাকা চার্জ ধরা হলে সরকার বছরে বিশাল রাজস্ব অর্জনের সুযোগ পাবে।
ট্রাফিক নিয়ন্ত্রণে ভূমিকা: দেশের ট্রাফিক সুশৃঙ্খল রাখতে চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং চালকদের জাতীয় ড্রাইভিং আইডি কার্ড নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নিরাপত্তা ও তদারকি: গাড়িতে জিপিএস ট্র্যাকার ও কিউআর কোড ট্র্যাকিং চালুর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা এবং চুরি হওয়া যানবাহন উদ্ধার সহজতর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম জানান, সরকারি নীতিমালা মেনে চালক ও মালিকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা এবং সড়ক পরিবহন খাতকে সুশৃঙ্খল করাই তাদের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট সকল সরকারি বিভাগ ও ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের এতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত