বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

পার্বত্য চট্টগ্রামের বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে সিসিআরএসবিডির সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
0-0x0-0-0#



পার্বত্য চট্টগ্রামের বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে সিসিআরএসবিডির সেমিনার অনুষ্ঠিত

​নিজেস্ব প্রতিনিধি, ঢাকা:

পার্বত্য চট্টগ্রামের ইতিহাস, পরিচয় রাজনীতি, সাংবিধানিক অবস্থান এবং বর্তমান সংকট উত্তরণে করণীয় নিয়ে এক সেমিনারের আয়োজন করেছে চট্টগ্রাম সেন্টার ফর রিজিয়নাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি)।

​আজ রোববার (৯ আগস্ট ২০২৬) দুপুর ১২:০০ টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল— “পার্বত্য চট্টগ্রাম: ইতিহাস, পরিচয় রাজনীতি, রাষ্ট্রের সাংবিধানিক অবস্থান ও বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়”।

​আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সেন্টার ফর রিজিয়নাল স্টাডিজ, বাংলাদেশের চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাতির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মাহফুজ পারভেজ। সেমিনারটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রভাষক আবদুল্লাহ আল মামুন।

​সেমিনারে সম্মানিত প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন:

​ব্রিগেডিয়ার জেনারেল (অব.) স. ম. মাহবুব-উল-আলম — গবেষণা পরিচালক, ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (OCPASS)

​কুমার সুই চিং প্রু সাইন — কমিউনিটি লিডার, খাগড়াছড়ি

​মেহেদী হাসান পলাশ — সাংবাদিক ও গবেষক

​নাজমুল ইসলাম চৌধুরী — পার্বত্য চট্টগ্রাম ও রোহিঙ্গা বিশেষজ্ঞ

​আলোচনা সভায় উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা পার্বত্য চট্টগ্রামের ইতিহাস, সমসাময়িক বাস্তবভিত্তিক পরিস্থিতি, সাংবিধানিক অবস্থান এবং বিদ্যমান নানা চ্যালেঞ্জ মোকাবেলায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews