পার্বত্য চট্টগ্রামের বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে সিসিআরএসবিডির সেমিনার অনুষ্ঠিত
নিজেস্ব প্রতিনিধি, ঢাকা:
পার্বত্য চট্টগ্রামের ইতিহাস, পরিচয় রাজনীতি, সাংবিধানিক অবস্থান এবং বর্তমান সংকট উত্তরণে করণীয় নিয়ে এক সেমিনারের আয়োজন করেছে চট্টগ্রাম সেন্টার ফর রিজিয়নাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি)।
আজ রোববার (৯ আগস্ট ২০২৬) দুপুর ১২:০০ টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল— “পার্বত্য চট্টগ্রাম: ইতিহাস, পরিচয় রাজনীতি, রাষ্ট্রের সাংবিধানিক অবস্থান ও বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়”।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সেন্টার ফর রিজিয়নাল স্টাডিজ, বাংলাদেশের চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাতির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মাহফুজ পারভেজ। সেমিনারটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রভাষক আবদুল্লাহ আল মামুন।
সেমিনারে সম্মানিত প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন:
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) স. ম. মাহবুব-উল-আলম — গবেষণা পরিচালক, ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (OCPASS)
কুমার সুই চিং প্রু সাইন — কমিউনিটি লিডার, খাগড়াছড়ি
মেহেদী হাসান পলাশ — সাংবাদিক ও গবেষক
নাজমুল ইসলাম চৌধুরী — পার্বত্য চট্টগ্রাম ও রোহিঙ্গা বিশেষজ্ঞ
আলোচনা সভায় উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা পার্বত্য চট্টগ্রামের ইতিহাস, সমসাময়িক বাস্তবভিত্তিক পরিস্থিতি, সাংবিধানিক অবস্থান এবং বিদ্যমান নানা চ্যালেঞ্জ মোকাবেলায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত