মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেট জেলার শ্রেষ্ঠ এএসআই জৈন্তাপুর মডেল থানার জিয়াউর রহমান ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান বর্তমান সরকার কোনভাবেই মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবেনা : হুইপ জি কে গউছ সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে   দীঘিনালায় একই দিনে ছয় কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা! মেঘনায় ১৮ বছরেও বাস্তবায়ন হয়নি জেলা প্রশাসনের সিদ্ধান্ত ! কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা! সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের চিত্র-এমপি-ফজলূল হক মিলন

হামলার শিকার সাংবাদিক রাজু হামিদ: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি ঢাকা প্রেসক্লাবের

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬



হামলার শিকার সাংবাদিক রাজু হামিদ: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি ঢাকা প্রেসক্লাবের

স্টাফ রিপোর্টার

অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মুজাহিদুল ইসলাম (রাজু হামিদ) ও তাঁর টিমের সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেসক্লাব। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা প্রেসক্লাবের সভাপতি দীপঙ্কর গৌতম এবং সাধারণ সম্পাদক সাদেক মাহমুদ (পাভেল) বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিক ও তাঁর সহকর্মীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনিয়ম, দুর্নীতি ও জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের তথ্য অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী।বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক মুজাহিদুল ইসলাম (রাজু হামিদ) সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন।

অভিযোগ অনুযায়ী, শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলার গঙ্গাধর পট্টি এলাকায় সংবাদ সংগ্রহের সময় ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার নাজমুল হাসান, আল মামুন এবং তাদের সহযোগীরা রাজু হামিদ ও তাঁর টিমের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা একটি ক্যানন ৭১০০ মডেলের ক্যামেরা, বয়া মাইক্রোফোন, ট্রাইপড ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাদের ব্যবহৃত টিভিএস মোটরসাইকেল ভাঙচুর করে। এছাড়া প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।ঢাকা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।এদিকে, এ ঘটনায় মানিকগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews