সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষামন্ত্রীকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রতিবন্ধী ব্যক্তিদের ‘ছায়াসংসদ’র আত্মপ্রকাশ ও ১০ দফা দাবি ঘোষণা রাজশাহী বাগমারায়,অটোরিকশা ওট্রাকের মুখো মুখি সংঘর্ষ, আহত ৬ জন

বাউফলে পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটক।

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাউফলে পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটক।

 

গোলাম কিবরিয়া,বাউফল পটুয়াখালী :

পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে বাউফল থানা পুলিশ। গত কাল বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ সড়ক এলাকার একটি মাদক সেবনের ডেরায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, কালাইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকার  আক্কেল আলী ভূঁইয়ার ছেলে মোহন ভূঁইয়া (৩৫), একই এলাকার আবদুল কালামের ছেলে নূর ইসলাম (২৫) এবং দশমিনা উপজেলার চর হোসনাবাদ এলাকার শাহ আলমের ছেলে শাকিল (২৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মু. ফরহাদুজ্জামান নবীনের ও এসআই ইব্রাহিম মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল ওই ডেরায় অভিযান চালায়। এ সময় মোহন ভূঁইয়াকে আটক করা হয়। একই সময়ে মাদক কিনতে সেখানে আসা নূর ইসলাম ও শাকিলকেও আটক করা হয়। অভিযানে ডেরা থেকে দুটি দেশীয় দা, দুটি ধারালো রামদা, তিনটি কাঁচি, দুটি হাতুড়ি, ২৫ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত আলামত আইনানুগভাবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews