বাউফলে পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটক।
গোলাম কিবরিয়া,বাউফল পটুয়াখালী :
পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে বাউফল থানা পুলিশ। গত কাল বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ সড়ক এলাকার একটি মাদক সেবনের ডেরায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, কালাইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকার আক্কেল আলী ভূঁইয়ার ছেলে মোহন ভূঁইয়া (৩৫), একই এলাকার আবদুল কালামের ছেলে নূর ইসলাম (২৫) এবং দশমিনা উপজেলার চর হোসনাবাদ এলাকার শাহ আলমের ছেলে শাকিল (২৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মু. ফরহাদুজ্জামান নবীনের ও এসআই ইব্রাহিম মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল ওই ডেরায় অভিযান চালায়। এ সময় মোহন ভূঁইয়াকে আটক করা হয়। একই সময়ে মাদক কিনতে সেখানে আসা নূর ইসলাম ও শাকিলকেও আটক করা হয়। অভিযানে ডেরা থেকে দুটি দেশীয় দা, দুটি ধারালো রামদা, তিনটি কাঁচি, দুটি হাতুড়ি, ২৫ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত আলামত আইনানুগভাবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত