শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুকে  জাতীয় জনতা পার্টির শোক !

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুকে  জাতীয় জনতা পার্টির শোক !

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা :

বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক শিক্ষামন্ত্রী, বিশিষ্ট আইনজীবী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় জনতা পার্টির সিনিয় সহ সভাপতি মোঃ জামালউদ্দিন খান। আজ এক শোকবার্তায় জাতীয় জনতা পার্টির সিনিয় সহ সভাপতি মোঃ জামালউদ্দিন খান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের গণতান্ত্রিক রাজনীতি, সংসদীয় চর্চা, শিক্ষা ও আইন অঙ্গনের একজন প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। রাষ্ট্র পরিচালনা, সংসদীয় গণতন্ত্রের বিকাশ এবং শিক্ষা খাতে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি একজন দক্ষ আইনজীবী, অভিজ্ঞ সংসদ সদস্য ও রাষ্ট্রনায়ক হিসেবে দেশের জন্য দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। মোঃ জামালউদ্দিন খান  মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews