
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুকে জাতীয় জনতা পার্টির শোক !
বিশ্বজিৎ মন্ডল, ঢাকা :
বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক শিক্ষামন্ত্রী, বিশিষ্ট আইনজীবী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় জনতা পার্টির সিনিয় সহ সভাপতি মোঃ জামালউদ্দিন খান। আজ এক শোকবার্তায় জাতীয় জনতা পার্টির সিনিয় সহ সভাপতি মোঃ জামালউদ্দিন খান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের গণতান্ত্রিক রাজনীতি, সংসদীয় চর্চা, শিক্ষা ও আইন অঙ্গনের একজন প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। রাষ্ট্র পরিচালনা, সংসদীয় গণতন্ত্রের বিকাশ এবং শিক্ষা খাতে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি একজন দক্ষ আইনজীবী, অভিজ্ঞ সংসদ সদস্য ও রাষ্ট্রনায়ক হিসেবে দেশের জন্য দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। মোঃ জামালউদ্দিন খান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানান।