বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

কক্সবাজারের রোহিঙ্গা  ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধস,নিহত ১, বহু হতাহতের  শঙ্কা !

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬



কক্সবাজারের রোহিঙ্গা  ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধস,নিহত ১, বহু হতাহতের  শঙ্কা !

 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজার  :

কক্সবাজারের উখিয়া উপজেলার  কুতুপালং ৫ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এ-থ্রি’ ব্লকে একটি মাদ্রাসায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এসময় ক্লাস চলছিল বলে জানা গেছে। এতে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। হতাহত আরও বাড়তে পারে বলে ধারণা  করেছেন  স্হানীয়রা। বুধবার (৮ জুলাই) দুপুরে আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে এ-থ্রি’ ব্লকে ওই মাদ্রাসায় হঠাৎ পাহাড়ধসের ঘটনা ঘটে। ধসের খবর পেয়ে উদ্ধারে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের শঙ্কা আরও বাড়তে পারে বলে  জানিয়েছেন  ফায়ারসার্ভিস কতৃপক্ষের  লোকজন।  ফায়ার সার্ভিসের  উখিয়া স্টেশনের মাস্টার ডলার ত্রিপুরা তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, একটি মাদ্রাসায়  পাহাড়ধসে একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। হতাহত আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews