বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

গাইবান্ধায় সহস্রাধিক মানুষের অংশগ্রহণে বন্যা-পূর্বপ্রস্তুতির মহড়া অনুষ্ঠিত !

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

গাইবান্ধায় সহস্রাধিক মানুষের অংশগ্রহণে বন্যা-পূর্বপ্রস্তুতির মহড়া অনুষ্ঠিত !

 

আব্দুল মুনতাকিন জুয়েল,গাইবান্ধা :

 

বন্যার সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়িতে এক বিশাল বন্যা-পূর্বপ্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে সহস্রাধিক স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় এলাকার সাধারণ মানুষ বন্যার ক্ষয়ক্ষতি প্রতিরোধে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং লোকায়ত জ্ঞান থেকে পারিবারিক ও সামাজিক প্রস্তুতির নানা কৌশল ও দিক তুলে ধরেন। কীভাবে বন্যার সময় নিরাপদ আশ্রয় খোঁজা, গবাদিপশু রক্ষা এবং শুকনো খাবার ও জরুরি ওষুধ মজুদ করা যায়—তা বাস্তব সম্মতভাবে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন এবং দুর্যোগ মোকাবিলায় নিজের অভিজ্ঞতা থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, “পূর্বপ্রস্তুতি থাকলে যেকোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের লজিস্টিক সহায়তা নিশ্চিত করা হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর নির্বাহী প্রধান এম. আবদুস সালাম, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP)-এর প্রতিনিধি কুহু হাগিদকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংস্থার ব্যবস্থাপনা টিমের সদস্যবৃন্দ। উল্লেখ্য, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এই বিশেষ দুর্যোগ প্রস্তুতি কর্মসূচিটি বাস্তবায়ন করছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে স্থানীয় মানুষের সচেতনতা বাড়াতে এই মহড়া অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

বন্যার সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়িতে এক বিশাল বন্যা-পূর্বপ্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে সহস্রাধিক স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় এলাকার সাধারণ মানুষ বন্যার ক্ষয়ক্ষতি প্রতিরোধে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং লোকায়ত জ্ঞান থেকে পারিবারিক ও সামাজিক প্রস্তুতির নানা কৌশল ও দিক তুলে ধরেন। কীভাবে বন্যার সময় নিরাপদ আশ্রয় খোঁজা, গবাদিপশু রক্ষা এবং শুকনো খাবার ও জরুরি ওষুধ মজুদ করা যায়—তা বাস্তব সম্মতভাবে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন এবং দুর্যোগ মোকাবিলায় নিজের অভিজ্ঞতা থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, “পূর্বপ্রস্তুতি থাকলে যেকোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের লজিস্টিক সহায়তা নিশ্চিত করা হবে।

” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর নির্বাহী প্রধান এম. আবদুস সালাম, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP)-এর প্রতিনিধি কুহু হাগিদকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংস্থার ব্যবস্থাপনা টিমের সদস্যবৃন্দ। উল্লেখ্য, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এই বিশেষ দুর্যোগ প্রস্তুতি কর্মসূচিটি বাস্তবায়ন করছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে স্থানীয় মানুষের সচেতনতা বাড়াতে এই মহড়া অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews