গাইবান্ধায় সহস্রাধিক মানুষের অংশগ্রহণে বন্যা-পূর্বপ্রস্তুতির মহড়া অনুষ্ঠিত !
আব্দুল মুনতাকিন জুয়েল,গাইবান্ধা :
বন্যার সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়িতে এক বিশাল বন্যা-পূর্বপ্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে সহস্রাধিক স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় এলাকার সাধারণ মানুষ বন্যার ক্ষয়ক্ষতি প্রতিরোধে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং লোকায়ত জ্ঞান থেকে পারিবারিক ও সামাজিক প্রস্তুতির নানা কৌশল ও দিক তুলে ধরেন। কীভাবে বন্যার সময় নিরাপদ আশ্রয় খোঁজা, গবাদিপশু রক্ষা এবং শুকনো খাবার ও জরুরি ওষুধ মজুদ করা যায়—তা বাস্তব সম্মতভাবে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন এবং দুর্যোগ মোকাবিলায় নিজের অভিজ্ঞতা থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, "পূর্বপ্রস্তুতি থাকলে যেকোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের লজিস্টিক সহায়তা নিশ্চিত করা হবে।" অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর নির্বাহী প্রধান এম. আবদুস সালাম, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP)-এর প্রতিনিধি কুহু হাগিদকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংস্থার ব্যবস্থাপনা টিমের সদস্যবৃন্দ। উল্লেখ্য, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এই বিশেষ দুর্যোগ প্রস্তুতি কর্মসূচিটি বাস্তবায়ন করছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে স্থানীয় মানুষের সচেতনতা বাড়াতে এই মহড়া অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

বন্যার সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়িতে এক বিশাল বন্যা-পূর্বপ্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে সহস্রাধিক স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় এলাকার সাধারণ মানুষ বন্যার ক্ষয়ক্ষতি প্রতিরোধে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং লোকায়ত জ্ঞান থেকে পারিবারিক ও সামাজিক প্রস্তুতির নানা কৌশল ও দিক তুলে ধরেন। কীভাবে বন্যার সময় নিরাপদ আশ্রয় খোঁজা, গবাদিপশু রক্ষা এবং শুকনো খাবার ও জরুরি ওষুধ মজুদ করা যায়—তা বাস্তব সম্মতভাবে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন এবং দুর্যোগ মোকাবিলায় নিজের অভিজ্ঞতা থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, "পূর্বপ্রস্তুতি থাকলে যেকোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের লজিস্টিক সহায়তা নিশ্চিত করা হবে।

" অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর নির্বাহী প্রধান এম. আবদুস সালাম, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP)-এর প্রতিনিধি কুহু হাগিদকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংস্থার ব্যবস্থাপনা টিমের সদস্যবৃন্দ। উল্লেখ্য, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এই বিশেষ দুর্যোগ প্রস্তুতি কর্মসূচিটি বাস্তবায়ন করছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে স্থানীয় মানুষের সচেতনতা বাড়াতে এই মহড়া অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত