শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তারাগঞ্জে পচাগলা লাশের খুলি ও হাড় উদ্ধার !

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬



তারাগঞ্জে পচাগলা লাশের খুলি ও হাড় উদ্ধার !

মোঃ আলমগীর হোসেন লেবু,রংপুর :

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়ায়  ডালিয়া ক্যানেলের ধারে একটি পাটক্ষেতের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির পচাগলা লাশের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার (৩ জুলাই) দুপুরে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা ঘটনাস্থলে গিয়ে ঝোপের ভেতরে লাশের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় দেখতে পান  এ সময় ঘটনাস্থলের পাশের ঝোপে একটি লুঙ্গি ও একটি পাঞ্জাবি পড়ে থাকতে দেখা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে লাশটি সেখানে পড়ে থাকায় সেটি পচে-গলে যায়। এছাড়া শিয়াল বা কুকুর লাশের অধিকাংশ মাংস খেয়ে ফেলায় তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয়, বয়স বা অন্য কোনো তথ্য শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর তাকে ঝোপের ভেতরে ফেলে রেখে যায়। এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews