বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬



জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত !

আবু রায়হান ,জয়পুরহাট :

জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে জয়পুরহাটে সাংবাদিকদের জন্য অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১ টায় জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ মোঃ আল মামুন এর সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব-উন-নবী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ জুবাইর মোঃ আল ফয়সাল, ডাঃ আব্দুল্লাহ আল আহসান, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।  সভায় জানাননো হয় আগামী (২৮ জুন) রবিবার সকাল ৮ টা থেকে জেলার ৩২ টি ইউনিয়নে ২৪টি করে মোট ৭৬৮ টি, প্রতি উপজেলায় অতিরিক্ত ১ টি করে মোট ৫ টি, পৌর এলাকার ৫২ টিসহ সর্বমোট ৮২৫ টি কেন্দ্রে ১লাখ ৩৮ হাজার ২৩৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী ১২ হাজার ৭৫৪ শিশুকে নীল রঙের এবং ১২থেকে ৫৯ মাস বয়সী ১লাখ ২৫ হাজার ৪৭৯ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। উল্লেখ্য বিগত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর অর্জন (৬-১১) মাস বয়সী শিশুর ভিটামিন প্রাপ্তির হার ৯৮.৯৯% এবং (১২-৫৯) মাস বয়সী শিশুর ভিটামিন প্রাপ্তির হার ৯৯.৩০%। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews