বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন! পার্বত্য জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যগণের যোগদান ও দা‌য়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএস এর চাঁদাবাজি, আদালতে মামলা কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের উদ্যোগে  বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

গাইবান্ধায় “কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা” কার্যক্রমের মতবিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত !

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

গাইবান্ধায় “কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা” কার্যক্রমের মতবিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত !

আব্দুল মুনতাকিন জুয়েল,গাইবান্ধা :

গাইবান্ধায় ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে “কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা (প্রাক-বৃত্তিমূলক) প্রশিক্ষণ” কার্যক্রমের কনসালটেশন মতবিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই বহুমুখী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) যাদব সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রেদুয়ানুল হালিম। সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুশফিকুর রহমান বলেন, “দেশের বেকারত্ব হ্রাস, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। গাইবান্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এই প্রকল্পের আওতায় কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন, প্লাম্বিং, টেইলারিং এবং মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থানে বড় অবদান রাখছে।” প্রশিক্ষণপ্রাপ্ত যুবসমাজকে এই অর্জিত দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক এস.এম. আরশাদ। তিনি জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এই বিশেষ কার্যক্রমে গাইবান্ধা জেলার ৮ম শ্রেণি পাস বা বিদ্যালয় থেকে ঝরে পড়া ১৪ থেকে ২৪ বছর বয়সী মোট ৭৩ জন প্রশিক্ষণার্থী ৪টি ট্রেডে ৪৬০ ঘণ্টার বাস্তবমুখী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন। মতবিনিময় সভায় যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও প্রশিক্ষণোত্তর সহায়তার বিষয়ে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সমন্বিত আশ্বাস প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্মণ কুমার দাশ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. নেসারুল হক, বিআরডিবির উপপরিচালক মো. রেজাউল করিম মির্জা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান এবং গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শামসুল হকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিগণ। বক্তারা এই ধরনের প্রাক-বৃত্তিমূলক প্রশিক্ষণ জেলা পর্যায়ে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে কোনো যুবকই সমাজে পিছিয়ে না থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews