সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বাগমারার হাট গাঙ্গোপাড়া  উচ্চবিদ্যালয়ের  ুএকাডেমি ভবনের ভিক্তির স্থাপন ! গোমস্তাপুরে আই নশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগাতে গিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ! কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন ! আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার। দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় ১০৫ পরিবারের বিশুদ্ধ পানির ব্যবস্থা ! বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ! আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ! সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা, আহত ১ ! বেমানান  !

আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার।

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬

আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার।

আলী উবায়েদ ইমন,মৌলভীবাজার :

২০২৬-২০২৭ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আজ উপজেলার ১৯৭০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আয়োজিত এই কর্মসূচিতে বিতরণ করা উপকরণের মধ্যে রয়েছে রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবং ক্ষতিকারক পোকা দমনে প্রয়োজনীয় বালাইনাশক। এছাড়া টেকসই পরিবেশ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারাও বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাদিয়া। তিনি বলেন, “বর্তমান সরকারের কৃষি বান্ধব নীতির মূল লক্ষ্যই হলো কৃষককে স্বাবলম্বী করে তোলা। আধুনিক চাষাবাদের প্রযুক্তি গ্রহণ করে উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরণের সহায়তা অব্যাহত রাখবে প্রশাসন।” উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় কৃষি খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এ এস এম রাশেদুজ্জামান বিন হাফিজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews