আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার।
আলী উবায়েদ ইমন,মৌলভীবাজার :
২০২৬-২০২৭ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আজ উপজেলার ১৯৭০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আয়োজিত এই কর্মসূচিতে বিতরণ করা উপকরণের মধ্যে রয়েছে রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবং ক্ষতিকারক পোকা দমনে প্রয়োজনীয় বালাইনাশক। এছাড়া টেকসই পরিবেশ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারাও বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাদিয়া। তিনি বলেন, “বর্তমান সরকারের কৃষি বান্ধব নীতির মূল লক্ষ্যই হলো কৃষককে স্বাবলম্বী করে তোলা। আধুনিক চাষাবাদের প্রযুক্তি গ্রহণ করে উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরণের সহায়তা অব্যাহত রাখবে প্রশাসন।” উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় কৃষি খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এ এস এম রাশেদুজ্জামান বিন হাফিজ।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত