শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

হিলিতে রাস্তার পাশে শতবর্ষী বৃদ্ধকে ফেলে যাওয়ার অভিযোগ, উদ্ধার করে হাসপাতালে ভর্তি  !

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬

হিলিতে রাস্তার পাশে শতবর্ষী বৃদ্ধকে ফেলে যাওয়ার অভিযোগ, উদ্ধার করে হাসপাতালে ভর্তি  !

আব্দুস সালাম, দিনাজপুর:

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার চরমাথা মসজিদ সংলগ্ন রাস্তার পাশে প্রায় ১০০ বছর বয়সী এক অসহায় বৃদ্ধকে ফেলে রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। দৃষ্টিহীন ও শারীরিকভাবে অক্ষম ওই বৃদ্ধ নিজের নাম ‘মতিউর’ এবং বাড়ি ‘রংপুর’ ছাড়া আর কোনো তথ্য জানাতে পারছেন না। স্থানীয়রা জানান, গত বুধবার দুপুরে একটি ব্যাটারিচালিত অটো রিকশা ওই বৃদ্ধকে রাস্তার পাশে রেখে চলে যায়। তার কথা অস্পষ্ট এবং তিনি হাঁটতে পারেন না। সম্বল বলতে তার কাছে কেবল একটি লাঠি ও কাপড়ের বস্তা রয়েছে। বৃদ্ধ মতিউর জানান, তিনি জয়পুরহাটের পাঁচবিবি বড় মসজিদে যেতে চান। প্রশাসনের পক্ষ থেকে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে বৃদ্ধকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। তার পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে এবং সন্ধান মিললে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews