শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

আর কত প্রাণ গেলে নিরাপদ হবে সড়ক, না ফিরার দেশে ছোট্ট সামির !

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬

আর কত প্রাণ গেলে নিরাপদ হবে সড়ক, না ফিরার দেশে ছোট্ট সামির !

মোঃ সোলাইমান ,চট্টগ্রাম  :

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ডায়মন্ড টার্চ কমিউনিটি সেন্টারের সামনে সড়ক দুর্ঘটনায় সামির (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত সামির প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে এবং স্থানীয় পার্বতী মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, সামিরের বোনের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছিল। পরিবারের সদস্য ও স্বজনরা বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। এ সময় ডায়মন্ড টার্চ কমিউনিটি সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ডাম্প ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। এ মর্মান্তিক দুর্ঘটনার খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। বোনের বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয় কান্না আর আহাজারিতে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত পরিবার ভেঙে পড়েছে। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews