বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

মেঘনায় গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু !

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬



মেঘনায় গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু !

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মেঘনা নদীর সোনারগাঁ অংশে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন কদমতলীর শনিরআখড়া এলাকার ফারুক ভূঞার ছেলে মো. কায়েস ভূঞা (১৩) এবং পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ (১৫)।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুজনসহ সাতজন স্কুলশিক্ষার্থী বন্ধু বুধবার দুপুর আড়াইটার পর মেঘনা নদীতে গোসল করতে নামে। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই কায়েস ও মেরাজ পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা বন্ধুরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে স্থানীয়দের সহায়তা নেয়।পরে সহপাঠীরা স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসে খবর দিলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর ডুবুরিরা নদী থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews