1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর ! - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
আমি নিতে আসি নাই, দিতে আসছি: ৫ নং চরমান্দালীয়ার  সেবায় উৎসর্গীকৃত একটি জীবন ​আমার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস ! লাইভ ভিডিওর অভিযোগে সরেজমিনে তদন্তে প্রতিমন্ত্রী রাজিব আহসান, কাজের মান বজায় রাখতে কঠোর নির্দেশনা । হাসপাতাল ছাড়লেন সেই আলোচিত শিবির নেতা জিসান ! দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে: বাণিজ্যমন্ত্রী । বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর ! সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল । রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ সরকারের । আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ! নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ! মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর !

মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর !

এ কে সরকার মেঘনা (কুমিল্লা):
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর !

কুমিল্লার মেঘনা উপজেলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ হরিপুর গ্রামের মো. রবিকুল ইসলামের ছেলে এবং জিলানী মিস্ত্রির নাতি। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রামপুর থেকে হরিপুরগামী একটি অটোরিকশা হরিপুরের রেখা প্লাজার সামনে লোকমান মিয়ার দোকানের কাছে পৌঁছালে শিশুটি হঠাৎ সড়কে চলে আসে। এ সময় দ্রুতগামী অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নেন। তবে তার আঘাত গুরুতর হওয়ায় শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, দুর্ঘটনাস্থলের পাশেই আব্দুল্লাহর বাড়ি। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত সে সড়কে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশার চালক মো. নুরুল ইসলাম, তিনি বড়কান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। দুর্ঘটনার পরপরই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ বিষয়ে মো. শহীদুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”শিশু আব্দুল্লাহর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। একই সঙ্গে পুরো এলাকাজুড়ে বিরাজ করছে গভীর শোকের আবহ। স্থানীয়রা সড়কে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট