বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

কালিহাতীতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু।

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬



কালিহাতীতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু।

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা উপজেলার সল্লা এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম মুক্তা আক্তার (২৭)। তিনি কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের মিরহামজানি গ্রামের বাসিন্দা এবং সুজন মিয়ার স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সল্লা এলাকার রেললাইনের ওপর দিয়ে পারাপারের সময় দ্রুতগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মুক্তা আক্তারের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।স্থানীয় সল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম প্রামাণিক বলেন,”খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।”ট্রেন পুলিশ কর্মকর্তা বলেন,”খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”স্থানীয়রা জানান,”ট্রেন আসার সময় ওই নারী কীভাবে রেললাইনের ওপর চলে গিয়েছিলেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews