সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
​হাবিপ্রবিতে ৫ দিনব্যাপী বার্ষিক গবেষণা কর্মশালা শুরু সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ​মানসিক স্বাস্থ্য সমস্যাগ্রস্ত ব্যক্তি ও কেয়ারারদের মর্যাদা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভারতের সারনাথ বৌদ্ধ প্রত্নস্থল কালিহাতীতে তিন কিশোরকে আটকে রেখে বিকাশে ২৫ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ ডুয়েট ছাত্রকে অপহরণের পর মামলা নিতে পুলিশের ‘টালবাহানা! হাবিব উন নবী খান সোহেলকে ভবিষ্যতে মন্ত্রী হিসেবে দেখতে চান দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ : মির্জা ফখরুল সময়ের চাহিদানুযায়ী সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

নয়াদিল্লির আবাসিক হোটেলে আগুনে নিহত কুমিল্লার নুরুল আমিন। 

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬

নয়াদিল্লির আবাসিক হোটেলে আগুনে নিহত কুমিল্লার নুরুল আমিন। 

ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে আবাসিক হোটেলে আগুনের ঘটনায় কুমিল্লার এক ব্যক্তি নিহত হয়েছেন। ৪৭ বছর বয়সী নিহত নূরুল আমিন সোহাগ জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তার আত্মীয় হুমায়ুন কবির পাটোয়ারী।

তিনি জানান, সোহাগ আপন ছোট বোন ও ভগ্নিপতিকে নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চিকিৎসার জন্য গিয়ে ওই হোটেলে ছিলেন। অগ্নিকাণ্ডে তার ছোট বোন ও ভগ্নিপতিও মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় দিল্লির ম্যাক্স হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় নূরুল আমিন সোহাগের মৃত্যু হয়। বোন ভগ্নিপতির অবস্থাও সংকটাপন্ন।

এর আগে গত বুধবার সকালে মালভিয়া নগরের ওই পাঁচতলা হোটেলে আগুন লাগে। এ ঘটনায় আহত আট বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ছিল। গতকাল বৃহস্পতিবার আহত নুরুল আমিনের মৃত্যু হয়। রাতে ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews