শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

পাবনায় পদ্মা নদী থেকে বস্তা দিয়ে মোড়ানো কিশোরীর মরদেহ উদ্ধার !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

পাবনায় পদ্মা নদী থেকে বস্তা দিয়ে মোড়ানো কিশোরীর মরদেহ উদ্ধার !

‎পাবনায় পদ্মা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎‎বুধবার (৩ জুন) সকাল ১১ টার দিকে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুর এলাকায় পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই কিশোরীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তার গলায় একটি রুপার চেইন রয়েছে। স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে গেছে দুর্বৃত্তরা।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বুধবার সকালে স্থানীয় লোকজন হাত পা বাঁধা পলিথিনের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি আরও বলেন, এখনো ওই কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।‎ এলাকার সিসিটিভি ফুটেজসহ সব ধরনের ক্লু খতিয়ে দেখা হচ্ছে ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, যে স্থানটিতে মরদেহ পাওয়া গেছে সেখানে মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে ১১ টার মধ্যে একটি মাইক্রোবাস যায়। স্থানীয়রা পুলিশ প্রশাসনের গাড়ি ভেবে বাড়ি চলে যায়। ধারনা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করে ওই গাড়িতে করে এসে মরদেহটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews