1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু ! - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা ! নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ! ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ! পাবনায় পদ্মা নদী থেকে বস্তা দিয়ে মোড়ানো কিশোরীর মরদেহ উদ্ধার ! নওগাঁ সদরে হাসুয়া নিয়ে ছিনতাই: কয়েক ঘণ্টার অভিযানে গ্রেফতার ১ জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু ! মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১, কারাগারে প্রেরণ ! ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  ! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত ! কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১!

জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু !

আবু রায়হান,জয়পুরহাট :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু !

জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে হামিম (৩) নামের এক শিশুর মর্মান্তিত মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া (উত্তর নওদা) নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হামিম দরগাপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, হামিমের বাবা শফিকুল ইসলাম সকালে ধান শুকানোর জন্য বাড়ী থেকে বের হয়ে পাঁচবিবি-হিলি সড়ক অতিক্রম করে পশ্চিম পাশে আঙ্গিনার দিকে যাওয়ার সময় বাবার অগচরে পিছনে পেছনে শিশু হামিমও এসেছিলো। এসময় রাস্তা ফাকা ছিলো ও পাঁচবিবির দিক থেকে আসা অজ্ঞাত নামা একটি পিকনিকের বাস শিশু হামিমকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে বাসটি শিশুটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় কেউ সনাক্তরণ করতে পারেননি। শিশু হামিমের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে আসে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অজ্ঞাত নামা বাসটিকে সনাক্তকরণের পুলিশ কাজ করছে। এ দুর্ঘটনার প্রয়োজনীয আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট