সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার! থানায় অভিযোগ করায় বাদীর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা থানচি-বংকুপাড়া সড়কে পিকআপ উল্টে নিহত ১, আহত ৩ সোনারগাঁওয়ে পরিবেশ দূষণের দায়ে ‘চৈতী কম্পোজিট’কে পৌনে ১ কোটি টাকা জরিমানা আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

তারাগঞ্জে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক !

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬



তারাগঞ্জে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক !
রংপুরের তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার  (২৩ মে) বিকাল অনুমান ৫টার দিকে তারাগঞ্জ থানাধীন কুর্শা কাজিপাড়া মিনিটের ছ’ মেইলের পাশে ব্রিজের উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম নিমাই চন্দ্র রায়। তিনি রাজকান্ত ও সোনা বালার ছেলে। তার বাড়ি উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের পুরাতন চৌপথি এলাকার মন্দিরপাড়ায়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার দেহ তল্লাশি করে ৭ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে  তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ রুহুল আমিন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।তিনি আরও বলেন, “তারাগঞ্জে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”এলাকাবাসী পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews