প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬ || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৬
তারাগঞ্জে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক !
তারাগঞ্জে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক !
রংপুরের তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মে) বিকাল অনুমান ৫টার দিকে তারাগঞ্জ থানাধীন কুর্শা কাজিপাড়া মিনিটের ছ' মেইলের পাশে ব্রিজের উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম নিমাই চন্দ্র রায়। তিনি রাজকান্ত ও সোনা বালার ছেলে। তার বাড়ি উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের পুরাতন চৌপথি এলাকার মন্দিরপাড়ায়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার দেহ তল্লাশি করে ৭ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ রুহুল আমিন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।তিনি আরও বলেন, “তারাগঞ্জে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”এলাকাবাসী পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত