বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন ! শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের,প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে ! ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত ! কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ! রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন ! সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ! কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

তারাগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা !

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬

তারাগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা !

 

রংপুরের তারাগঞ্জ উপজেলার শ্রীমতি  জয়া রানী পাল (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এলাকায়  শোকের ছায়া নেমে এসেছে। নিহত জয়া উপজেলার খলেয়া নন্দরামপাল পাড়া গ্রামের লক্ষণ চন্দ্র পাল ও সপ্তা রানি পালের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, শ্রীমতি  জয়া রানী পাল ডাঙ্গিরহাট স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি পড়াশোনায় মনোযোগী ও শান্ত স্বভাবের শিক্ষার্থী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।তার বাবা-মা দুজনেই কাজের প্রয়োজনে চট্টগ্রামে বসবাস করেন। জয়া তার দা-দাদির সাথে গ্রামের বাড়িতে বসবাস করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে ) সন্ধায় পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ওরনায় ঝুলানো অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করার চেষ্টা করেন।

পরে তার মৃত্যু নিশ্চিত হলে পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। তবে কী কারণে তিনি এমন মর্মান্তিক পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে প্রতিবেশী কিংবা পরিবারের কেউ নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে তারাগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এলাকাবাসী জানান, একজন মেধাবী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তারা এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন। এদিকে জয়ার সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মাঝে গভীর শোক বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই তার আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews