বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

সিলেটে ২ বছরের কন্যা সন্তান কে গলা কেটে হত্যা করলো মা !

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬



সিলেটে ২ বছরের কন্যা সন্তান কে গলা কেটে হত্যা করলো মা !

সিলেটে ২ বছরের কন্যা সন্তান কে গলা কেটে হত্যা করলো মা এমন অভিযোগ উঠেছে।  নিজ কন্যা সন্তানকে বটি দা দিয়ে গলা কেটে হত্যা করার এক রোমহর্ষক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে শুক্রবার (২২  মে ২০২৬ইং) ভোরে সিলেটের জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ঘাতক মাকে আটক করেছে পুলিশ। তবে মা মানসিক রোগী বলে জানিয়েছে পুলিশ। নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা, যার বয়স ১ বছর ৮ মাস। সে ওই গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে আমির আলীর  মেয়ে। আর আটকৃত ওই শিশুর মা সুবিনা বেগম (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে পুরাতন কালারুকা আমির আলী যখন ফজরের নামাজ পড়ছিলেন, ঠিক সেই মুহূর্তে তার স্ত্রী সুবিনা বেগমে নিজ বসত ঘরের ভেতর ধারালো বটি দা দিয়ে ঘুমন্ত শিশু মাইমুনা জান্নাত তোহাকে গলা কেটে হত্যা করেন। নামাজ শেষে আমির আলী ঘরে ফিরে এই নৃশংস দৃশ্য দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুঁটে আসেন। বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব জানান, ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত মা সুবিনা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। ইতোমধ্যেই নিহত শিশু মাইমুনার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। আটক সুবিনা বেগম দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews