1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কক্সবাজার সমুদ্রপাড়ে ইকু রিসোর্টে  ভয়াবহ আগুন ! - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ ! রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ! পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ! জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন ! শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর ! দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ! পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত !

কক্সবাজার সমুদ্রপাড়ে ইকু রিসোর্টে  ভয়াবহ আগুন !

মোহাম্মদ খোরশেদ হেলালী ,কক্সবাজার :
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬

কক্সবাজার সমুদ্রপাড়ে ইকু রিসোর্টে  ভয়াবহ আগুন !

কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ইকো রিসোর্টের বেশ কয়েকটি স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি অবস্থিত প্যাসিফিক বীচ লাউঞ্জ ইকো রিসোর্টে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রিসোর্টটির স্বত্বাধিকারী জাবেদ ইকবাল জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার সময় এলাকায় বিদ্যুৎ সংযোগও ছিল না। অগ্নিকাণ্ডে রিসোর্টের তিনটি কটেজ ঘর ও একটি স্টোর রুম সম্পূর্ণ পুড়ে যায়। তবে রিসোর্টের রেস্টুরেন্ট অংশ অক্ষত রয়েছে। তিনি আরও জানান, আগুনে আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার কার্যালয়ের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট