সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

‎মেঘনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬




‎কুমিল্লার মেঘনা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।‎বুধবার (২০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

‎মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
‎বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়মা রহমান, কৃষি কর্মকর্তা শাহে আলম, মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শহীদুল ইসলাম, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন, বীর মুক্তি মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন বায়েজিদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী এবং সদস্য সচিব এম এম মিজানুর রহমান।
‎এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,স্থানীয় সাংবাদিকবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।‎সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষ করে মাদক, জুয়া, চাঁদাবাজি ও বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews