কুমিল্লার মেঘনা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়মা রহমান, কৃষি কর্মকর্তা শাহে আলম, মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শহীদুল ইসলাম, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন, বীর মুক্তি মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন বায়েজিদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী এবং সদস্য সচিব এম এম মিজানুর রহমান।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,স্থানীয় সাংবাদিকবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষ করে মাদক, জুয়া, চাঁদাবাজি ও বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত