বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

নওগাঁর রানীনগরে বজ্রপাতে তিনজনের মর্মান্তিক মৃত্যু !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬



নওগাঁর রানীনগরে বজ্রপাতে তিনজনের মর্মান্তিক মৃত্যু !
নওগাঁর রানীনগর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকাল আনুমানিক ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আক্কাস ফকির (৫৮), পিতা: মৃত আসাদ ফকির এবং তারেক ফকির (২৪), পিতা: আমিনুর রহমান। তারা উভয়েই রানীনগর উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। জানা গেছে, সকালে তারা মাঠে ধান কাটার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
অন্যদিকে, উপজেলার ৫ নম্বর বড়গাছা ইউনিয়নের গুয়াতা আটনিটা গ্রামের বাসিন্দা নয়ন তালুকদার (৩২), পিতা: হাসেন তালুকদার, কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। স্থানীয়রা জানান, বৃষ্টি থেমে গেলে তারা মাঠে গিয়ে তিনজনকে মৃত অবস্থায় দেখতে পান এবং পরে তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে আসেন।
খবর পেয়ে রানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews