1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গাইবান্ধায় টর্নেডোয় তান্ডবে লণ্ডভণ্ড ৪ গ্রাম, গৃহহীন দুই শতাধিক পরিবার ! - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ! গাছে তাল কাটতে গিয়ে দেখেন কবরে লাশের মাথা কাটা ! গরু কিনতে গিয়ে পথে সর্বস্ব খোয়াল কৃষক, অজ্ঞান পার্টির খপ্পরে হাসপাতালে জীবনযুদ্ধ ! ফ্রান্সে পাঠানোর নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ, যুবক নিখোঁজ বেলাবতে সক্রিয় মানবপাচার চক্র, ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই  পরিচয়ে প্রতারণা: মামলা হলেও অধরা আসামিরা ! মেহেন্দিগঞ্জে ২৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক ! মিয়ানমার সীমান্তে গোলাগুলি: আতঙ্কে নাফ নদী ছেড়ে ফিরলেন জেলেরা ! গাইবান্ধায় টর্নেডোয় তান্ডবে লণ্ডভণ্ড ৪ গ্রাম, গৃহহীন দুই শতাধিক পরিবার ! মেঘনায় প্রকাশ্যে মাদক বিক্রেতা, ১০ মাদক মামলার আসামি মোসলেম মিয়া গ্রেপ্তার ! কালিহাতিতে এআই ভয়েস ও ভুয়া ফেসবুক আইডি দিয়ে অপপ্রচার: আটক একজন , আতঙ্কে সাধারণ মানুষ ! সুন্দরবনে জেলেকে গুলি করে হত্যার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে !

গাইবান্ধায় টর্নেডোয় তান্ডবে লণ্ডভণ্ড ৪ গ্রাম, গৃহহীন দুই শতাধিক পরিবার !

আব্দুল মুনতাকিন জুয়েল,গাইবান্ধা জেলা :
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬

গাইবান্ধায় টর্নেডোয় তান্ডবে লণ্ডভণ্ড ৪ গ্রাম, গৃহহীন দুই শতাধিক পরিবার !

 

 

গাইবান্ধার ফুলছড়ি ও সদর উপজেলার চরাঞ্চলে আজ সোমবার ভোররাতে আঘাত হানা আকস্মিক টর্নেডোর তাণ্ডবে ৪টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। মাত্র ৫ মিনিটের এই প্রলয়ংকারী ঝড়ে অন্তত দুই শতাধিক পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সময় ঘরচাপা পড়ে ও উড়ে আসা টিনের আঘাতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে হঠাৎ তীব্র বেগে এই টর্নেডো ধেয়ে আসে। মুহূর্তের মধ্যে ফুলছড়ি উপজেলার চৌমোহন, চর কাউয়াবাঁধা, বুলবুলির চর এবং সদর উপজেলার খারজানি চরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শতশত কাঁচা ও টিনের ঘরবাড়ি দুমড়ে-মুচড়ে যায় এবং অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

দুর্যোগের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, চরাঞ্চলে ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি প্রশাসন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে। সরকারিভাবে খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণ ও পুনর্বাসন সহায়তা পৌঁছানো হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট