বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন ! শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের,প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে ! ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত ! কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ! রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন ! সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ! কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

গরু কিনতে গিয়ে পথে সর্বস্ব খোয়াল কৃষক, অজ্ঞান পার্টির খপ্পরে হাসপাতালে জীবনযুদ্ধ !

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬

গরু কিনতে গিয়ে পথে সর্বস্ব খোয়াল কৃষক, অজ্ঞান পার্টির খপ্পরে হাসপাতালে জীবনযুদ্ধ !

কুষ্টিয়ার মিরপুরে গরু কিনতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খুইয়েছেন হানিফ শেখ (৬০) নামে এক কৃষক। ঘটনাটির পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থ কৃষক হানিফ শেখ ওই গ্রামের আইনউদ্দিন শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, কোরবানির পশু কেনার উদ্দেশ্যে সোমবার সকালে বাড়ি থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে মেহেরপুরের দিকে রওনা দেন হানিফ শেখ। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে অচেতন করে সঙ্গে থাকা টাকাগুলো নিয়ে পালিয়ে যায়।

হানিফ শেখের বড় ছেলে মাসুম শেখ জানান, “সকালে বাবা গরু কিনতে বাড়ি থেকে বের হন। পরে বেলা ১১টার দিকে খবর পাই, তাকে অচেতন অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে বাবাকে উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন।” স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে বিভিন্ন সড়কে অজ্ঞান পার্টির তৎপরতা বেড়েছে।

বিশেষ করে হাটে গরু কিনতে যাওয়া ব্যবসায়ী ও কৃষকদের টার্গেট করছে প্রতারক চক্রগুলো। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “আমি বর্তমানে আইন-শৃঙ্খলা কমিটির সভায় রয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঈদকে সামনে রেখে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে পুলিশের টহল জোরদার এবং অজ্ঞান পার্টি দমনে দ্রুত অভিযান পরিচালনা করা শেখ মোঃ আকরাম হোসেন খোকসা ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews