1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সৌদিতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই যুবক নিহত ! - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্যাকেটজাত খাবারের লেবেলিংয়ে সহজবোধ্য তথ্য নিশ্চিতের দাবি তরুণদের মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দপুর ইউনিয়ন মহিলা দলের কমিটি গঠন ! ব্রীজ আছে, রাস্তা নেই: উদ্বোধনে গিয়ে বিব্রত ও ক্ষুব্ধ পানি সম্পদ প্রতিমন্ত্রী ! দীঘিনালায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর ! শ্রীবরদীর বালিজুড়িতে ড্রামের সেতু নির্মাণ ,উপকৃত হবে ৫ গ্রামের মানুষ ! সৌদিতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই যুবক নিহত ! নির্বাচনী হামলা মামলায় আ’লীগের ৮৬ নেতাকর্মী আসামি !  সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, আমাদের হারিয়ে প্রাচীন গ্রন্থ, পাণ্ডুলিপি ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন। বালিয়াডাঙ্গীর কৃতি সন্তান ডিআইজি নজরুল ইসলাম ডিএমপির অতিরিক্ত কমিশনার

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই যুবক নিহত !

সহিদ উল্লাহ মিয়াজী, কুমিল্লা
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই যুবক নিহত !

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নুরে আলম এবং ইদ্রিস মিয়া নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) বিকালে জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত নুরে আলম (৪২) জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের মৃত খলিলুর রহমান সওদাগরের ছেলে এবং ইদ্রিস মিয়া (৪৫) চৌদ্দগ্রাম উপজেলা সদরের বাসিন্দা।

পারিবারিক সূত্র জানা গেছে, নুরে আলম এবং ইদ্রিস মিয়া সৌদি আরবের রিয়াদে যৌথভাবে ব্যবসা করতেন। শুক্রবার তারা জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদে ফেরার পথে আফিফ নামক স্থানে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহত নূরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আমরা হতবাক। আমার স্বামীর লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা চাই। কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, আমরা সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করলে সরকারের সহযোগিতায় তাদের লাশ দেশে আনার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট