সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

দীঘিনালায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর !

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬



দীঘিনালায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর !

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের জয়কুমার কার্বারী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তনি চাকমা নামে এক নারীর বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও নিত্যব্যবহার্য সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। রোববার ভোররাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ ঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

তবে আগুনের তীব্রতায় ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ বলেন, “অগ্নিকাণ্ডের বিষয়টি আমরা জেনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews