শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
 দুর্ঘটনার শঙ্কায় পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যাল মেয়াদ শেষের দুয়ারে ! বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠীত হয় ! ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভিযোগ ! হাটহাজারীতে অস্ত্রসহ ত্রাস সৃষ্টির অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার ! মাধবদীতে প্রবাসীর বাড়িতে ৪-৫ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা ! সৈকতে  গোসলে নেমে পর্যটকের মৃত্যু ! ‎রংপুর জেলা  ডিবি’র অভিযানে  ভিসা জালিয়াতি ও  অনলাইন ক্যাসিনো সরঞ্জামসহ গ্রেফতার ০১ অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি । কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র,নৃগোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ ! নিশীথ বর্ষার কাব্য 

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন।

 

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে নার্সিং কর্মকর্তা, কর্মরত নার্স এবং পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় হয়ে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। র‍্যালিতে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরাও অংশ নেন।

পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোছা. আমেনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা। সভায় আরও বক্তব্য দেন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. মনসুর আলমসহ নার্সিং কর্মকর্তারা। আলোচনায় বক্তারা স্বাস্থ্যসেবার সামনের সারিতে থাকা নার্সদের অবদান, দায়িত্ববোধ এবং মানবিক সেবার গুরুত্ব তুলে ধরেন। নার্সদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, মর্যাদা ও সুযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকীকে ঘিরে প্রতিবছরের মতো বাংলাদেশসহ বিশ্বজুড়ে পালিত হয় এই দিনটি। এবারের আয়োজনও সেই অঙ্গীকারকে নতুন করে স্মরণ করিয়ে দিল- মানবতার সেবায় নার্সদের ভূমিকা অনন্য, আর তাদের ক্ষমতায়নই একটি সুস্থ ভবিষ্যতের ভিত্তি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews